অমর একুশে গ্রন্থমেলা ২০১২ উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলা একাডেমীর অমর একুশে উদ্যাপন ও অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এর বিভিন্ন দিক নিয়ে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান আজ ১৮ই মাঘ ১৪১৮/৩১শে জানুয়ারি ২০১২ তারিখ মঙ্গলবার বেলা ১১:৩০টায় একাডেমীর সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। সম্মেলনে বক্তব্য রাখেন গ্রন্থমেলার সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, ব্যবস্থাপনা সহযোগী আপন কমিউনিকেশনসে্র নির্বাহী রুহুল আমিন ভূঁইয়া আরিফ, অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এর সদস্য-সচিব ও বাংলা একাডেমী পরিচালক শাহিদা খাতুন, সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। বাংলা একাডেমীর সচিব মোঃ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন একাডেমীর মহাপরিচালক ও গ্রন্থমেলার সদস্য-সচিব।
আগামীকালের অনুষ্ঠানসূচি
১৯.১০.১৪১৮/০১.০২.২০১২ বুধবার গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠান
বিকেল ৩:০০ : আমন্ত্রিত অতিথিবৃন্দের আসনগ্রহণ
: মাননীয় প্রধান অতিথি প্রধামন্ত্রী শেখ হাসিনার আগমন
: স্বাগত ভাষণ
শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমী
: বিশেষ অতিথির ভাষণ
এডভোকেট প্রমোদ মানকিন
মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
আবুল কালাম আজাদ
মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
: সম্মানিত অতিথির ভাষণ
অধ্যাপক উইলিয়াম র্যাডিচি
: সভাপতির ভাষণ
অধ্যাপক আনিসুজ্জামান
সভাপতি, বাংলা একাডেমী
৪:১২ : মাননীয় প্রধান অতিথির ভাষণ ও অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এর শুভ উদ্বোধন ঘোষণা
শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪:৩৫ : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলা একাডেমী ভবন উদ্বোধন এবং অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শন
(মুর্শিদুদ্দিন আহম্মদ)
উপপরিচালক